জবির সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১০
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে ফল প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষায় ৪৫ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২০৯০ জন। এর মধ্যে বাণিজ্য বিভাগে ১৮৮৪ এবং অন্যান্য বিভাগের ২০৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৬২০ জন বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। উল্লেখ্য গত ০৫ আগস্ট শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে .www.jnu.ac.bd পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩:০০ থেকে ৪:৩০টা পর্যন্ত বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা একযোগে তেত্রিশটি পরীক্ষা কেন্দ্রে এবং আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩:০০ থেকে ৪:৩০টা পর্যন্ত চারুকলা অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনে অনুষ্ঠিত হবে। উভয় ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে .www.jnu.ac.bd পাওয়া যাচ্ছে।