মার্কিন ভিসা প্রার্থীরা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে পারেবন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২০:৫২
 
 বাংলাদেশি মার্কিন ভিসা প্রার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে পারেব। ১৪ সেপ্টেম্বর  থেকে এ নিয়ম চালু হচ্ছে। আজ সোমবার রাজধানীর আমেরিকান সেন্টারে মার্কিন কনস্যুলার-বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশেল বন্ড  সাংবাদিকদের এ তথ্য জানান। মিশেল বন্ড জানান, মার্কিন ভিসা-প্রক্রিয়াকে সহজতর করতে নতুন এ পদ্ধতি চালু হচ্ছে।