ডিএমপির চার ডিসি বদলি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:২৮
 
ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। ডিএমপি’র ৮টি বিভাগের মধ্যে চারটি বিভাগের ডিসিকে (উপ-কমিশনার) বদলি করা হয়েছে। ডিএমপি’র মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপিতে সদ্য যোগদানকৃত মফিজ উদ্দিন আহমেদকে লালবাগ বিভাগের ডিসি, আব্দুল বাতেনকে রমনা বিভাগের ডিসি, উত্তরা বিভাগের ডিসি মো:নিশারুল আরিফকে মিরপুর বিভাগে, রমনা বিভাগের ডিসি মো: ইকবাল হোসেনকে উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।