বিয়ার বহন করে বিশ্ব রেকর্ড

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩১



প্রতিনিয়ত কতভাবেই না রেকর্ড করছে মানুষ। রবিবার বিয়ার বহন করে বিশ্ব রেকর্ড করলেন এক জার্মান ওয়েটার মি. স্ট্রামফেল। দুই হাতে ২৭ মগ বিয়ার নিয়ে তিনি পাড়ি দিয়েছেন ৪০ মাইল পথ।

জার্মানির ঐতিহ্যবাহী ১ লিটারের ২৭টি মগ দুই হাতে নিয়েই এগিয়ে চলেন এই ওয়েটার। এ সময় উৎসুক জনতাও তার পিছু ছুটতে থাকে।

রেকর্ড গড়ার পর স্ট্রামফেল জানান, এই চ্যালেঞ্জে জিততে জিমে কঠিন পরিশ্রম করেছেন তিনি।
খবর দ্যা টেলিগ্রাফ।