রাজধানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫১
 
 
রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে দুইটায়  পোস্তগোলা শ্মশানঘাট বুড়িগঙ্গা নদীতে ডুবে আঁঁচল (৮) মারা যায়। খিলগাঁও নন্দীপাড়ায় ময়না বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন।
প্রত্যেক্ষদর্শী আবুল কাশেম জানান, শ্মশানঘাট এলাকায় শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে ডুবে যায়। তার সঙ্গীদের চিত্কারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শ্যামপুরের মকবুল হোসেনের মেয়ে আঁচল।
এদিকে, খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ময়না বেগম নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। স্বামী জাহাঙ্গীরসহ মেয়ের জামাই মো. শাওন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।