কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে ব্যাবসায়ীকে হত্যা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫৯
 
 
ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে এক ক্যাবল ব্যাবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যাবসায়ীর নাম মো. মিজানুর রহমান (৪০)। রবিবার গভীর রাতে দক্ষিন কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের কাউটাইল কান্দাপাড়া এলাকায়এই ঘটনা ঘটে। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসাপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী মায়া বেগম জানান, রবিবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে তার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় । রাতে সে আর বাসায় ফিরে আসেনি । সোমবার  তার স্বামীর লাশ তাদের বাড়ির অদুরে বুড়িগঙ্গা নদীর তীরে লোকজন দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার পুলিশ  তার স্বামীর লাশ উদ্ধার করে ।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর বলেন, নিহত ব্যক্তির বামচোখের নীচে, দুই হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।