ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর তিতুমীর কলেজের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনার পর থেকে গুলশান-মহাখালী সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার তিতুমীর কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে যারা স্থান হয়নি তারা সন্ধ্যায় মিছিল নিয়ে সড়কে নেমেই গাড়ি ভাঙচুর শুরু করে। সোয়া সাতটার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল।
