দুই মাস ক্ষুদ্রঋণের কিস্তি না আদায়ের পরামর্শ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৬



বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে দুই মাস ক্ষুদ্রঋণের কিস্তি আদায় না করতে বলেছে এনজিও নিয়ন্ত্রক সংস্থা- ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। গত দুই মাসের বন্যায় দেশের ১ লাখ ৭০ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হওয়ার প্রেক্ষাপটে এই নির্দেশ দেয়া হয়েছে।


সোমবার দেশের সব এনজিও প্রধানকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার প্রকোপ, ক্ষতির পরিমাণ, গ্রাহকদের আর্থিক অবস্থা এবং ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছ থেকে বন্যাকালীন ও বন্যাপরবর্র্তী ন্যূনতম দুই মাস বিদ্যামান ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে পরামর্শ দেয়া হলো।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকও বন্যা দুর্গত এলাকায় সহায়তার জন্য ব্যংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি সার্কুলার দিয়েছিল।