চিলিতে মার্কিন তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩০



চিলির তেমাকো এলাকার একটি ভবন থেকে শনিবার এক মার্কিন তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি মাত্র দুই মাস আগে চিলিতে এসেছেন।
কেন্টাকি থেকে মনোবিজ্ঞানে স্নাতক মার্কিন তরুণী এরিকা ফেইত হাগান (২২) তেমাকোর একটি মাধ্যমিক স্কুলে ইংরেজির প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সান্টিয়াগোর ৭শ’ কিলোমিটার দক্ষিণে তেমাকো অবস্থিত।
স্থানীয় প্রসিকিউটর ক্রিস্টিয়ান পারেডেস বলেন, হাগানের মাথায় কমপক্ষে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে বলে তদন্তে দেখা গেছে। এর অর্থ তাকে খুন করা হয়েছে এবং ওই খুনিকে খোঁজা হচ্ছে।