ওবামার চীন সফর গুরুত্বপূর্ণ মাইলফলক হবে: রাইস

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪৩



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্কে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হবে। সোমবার বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সুসান রাইস এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির অস্থির সময় চলাকালে এবং আমেরিকার একটি গোয়েন্দা বিমানের কাছ দিয়ে চীনা বিমান আক্রমণাত্মকভাবে উড়ে গেছে ওয়াশিংটন এমন অভিযোগ করার দুই সপ্তাহ পর রাইস বেইজিং সফর করছেন।
চীনের স্টেট কাউন্সিলর ইয়াং জিচি ও যুক্তরাষ্ট্রে চীনের দূত কুই তিয়ানকাইয়ের সঙ্গে বৈঠক করেছেন রাইস। বৈঠকের শুরুতে রাইস বলেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার এ সফরকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।