সুইজারল্যান্ডের কম্বিন দ্য ভ্যালসোরে পর্বতে দুই ডাচ অভিযাত্রীর মৃত্যু হয়েছে। পর্বত থেকে নামার সময় দুর্ঘটনায় তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, শনিবার দুই ডাচ পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স যথাক্রমে ৩৮ ও ৪৮ বছর। পর্বতের একটা ঢালের চূড়ায় একটি দড়ির সঙ্গে তাদের লাশ ঝুলে ছিল। অভিযাত্রীরা সাধারণত পর্বতে উঠতে দড়ির সাহায্য নিয়ে থাকে।
কম্বিন দ্য ভ্যালসোরে পর্বতের উ”চতা চার হাজার মিটারেরও বেশি। শুক্রবার পর্বত থেকে নামার সময় দুর্ঘটনায় ডাচ অভিযাত্রীরা প্রাণ হারাতে পারেন বলে তদন্তকারীরা ধারণা করছেন।
