তরুণরা আউটসোর্সিং এগিয়ে নিচ্ছে: পলক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২২:৩৮




তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের তরুণরা দক্ষ হয়ে উঠছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেধাবী তরুণরা আউটসোর্সিং এগিয়ে নিচ্ছে।সোমবার ডিজিকন লজিস্টিকস লিমিটেড পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে আমরা বদ্ধ পরিকর। সরকারের নিরলস সহযোগিতার ফলে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আউটসোর্সিং এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের তরুণরা মেধাবী ও দক্ষ।
এ সময় তিনি আউটসোর্সিংকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও  তুলে ধরেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি আহমদুল হকও এ সময় উপস্থিত ছিলেন।