বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করতে যাচ্ছে শাস্ত্রীয় সংগীতের অ্যালবাম রাগা ডিলাইটস। শিল্পী প্রিয়াঙ্কা গোপ। মঙ্গলবার সাড়ে ছয়টায় অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে সংগীত সন্ধার আয়োজন করা হয়েছে বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানে শিল্পী প্রিয়াঙ্কা গোপ পরিবেশন করবেন শাস্ত্রীয় সংগীত।
প্রিয়াঙ্কা গোপের কাছ থেকে জানা গেছে রাগা ডিলাইটস অ্যালবামটিতে থাকবে খেয়াল, ঠুমরি, ভজন আর চৈতি ধাঁচের গান। গানগুলিতে তবলা বাজিয়েছেন পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি, হারমোনিয়াম বাজিয়েছেন উদয় শংকর মালাকার।
