প্রশিক্ষণ বিমানের দুটি অয়েল ট্যাংকার নরসিংদীর মাটিতে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ০২:২৩

নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের কাসিমনগর ও পিবিনগর গ্রামে গতকাল সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানবাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমানের দুটি অতিরিক্ত অয়েল ট্যাংকার মাটিতে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশাপাশি দুটি প্রশিক্ষণ বিমান উড়ে যাচ্ছিল। হঠাৎ একটি বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ওই সময় বিমানটি থেকে বিকট শব্দে পাইপের মতো দুটি বস্তু মাটিতে পড়ে। এর মধ্যে একটি কাসিমনগর গ্রামের পূর্বপাড়ায় একটি বসতবাড়ির পাশে এবং অপরটি প্রায় ৫০০ গজ দূরে পিবিনগর গ্রামের কৃষিজমিতে পড়ে।
তবে এতে কেউ হতাহত হয়নি। বিমান দুটিও তেজগাঁও বিমানবন্দরে জরুরী অবতরণ করে।