নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতার সালেহ রহমান সীমান্তের জামিন স্থগিতের আদেশ দেয়া হয়েছে। জামিন বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত ২৪ জুন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশে সীমান্তকে জামিন দেয়। ওইদিন একটি রুলও দেয়া হয়েছিল। নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে ত্বকীকে গত বছরের ৬ মার্চ হত্যা করা হয়। দুইদিন পর শীতলক্ষ্যার একটি খালে তার লাশ পাওয়া যায়।
