রাজধানীতে র‌্যাবের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৩:২৩
 
রাজধানীর চকবাজারে এক র‌্যাব সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার খাজে দেওয়ান প্রথম লেনের ২৯ নম্বর বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বেলা ১১টা দিকে এসআই পার্থ বিশ্বাস তার স্ত্রী ইতি বিশ্বাসকে (২৩) অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। দুপুর ১২ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
এসআই পার্থ বিশ্বাস দাবি করেছেন, কথা কাটাাকটির জের ধরে বারান্দার গ্রিলের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি নিজেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে আসেন। 
এদিকে চকবাজার থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। এখনো ইতির পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে র‌্যাব সদর দফতরের সঙ্গে যোগোযোগ করা হলে তারা জানিয়েছেন, এসআই পার্থ বিশ্বাস র‌্যাব-১০ এর অধীনে লালবাগ ক্যাম্পে কর্মরত। তার স্ত্রীর মৃত্যুর কারণ তারা এখনো জানতে পারেননি।