বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ আজমল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০৯
 
পাকিস্তানের অফ স্পিনার সাইদ আজমলকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়। আজ মঙ্গলবার  এক বিবৃতিতে আইসিসি এই তথ্য জানায়।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট চলার সময় ৩৬ বছর বয়সী এই অফ-স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।
আইসিসি জানিয়েছে, পরীক্ষা করে দেখা গেছে তার বোলিং অ্যাকশন অবৈধ ছিল। বল ডেলিভারি করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের র‌্যাংকিয়ে আজমল বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী গত ২৫ আগস্ট ব্রিসবেনে আজমলের বোলিং অ্যাকশন পরীক্ষা করেছে।