বিয়ের আগে যৌন সক্ষমতা পরীক্ষার প্রস্তাব

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১৬

দক্ষিণ ভারতের একটি আদালত বিয়ের আগে নারী ও পুরুষের যৌন সক্ষমতা পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। মাদ্রাজ হাই কোর্টের একজন বিচারক এন. কিরুবাকারন বলেন, এই পরীক্ষা বর্তমানে প্রয়োজন হয়ে পড়েছে, কারণ যৌন অক্ষমতা বা শীতলতার কারণে ভারতে প্রচুর বিয়ে ভেঙে যাচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে পুরুষরা অনেক সময়েই তাদের যৌন সমস্যার কথা গোপন করে বিয়ে করছেন। আর এর মধ্য দিয়ে লঙ্ঘিত হচ্ছে নারীর সুস্থ জীবন যাপনের অধিকার। যৌন অক্ষমতার কথা গোপন করে করা বহু বিয়ে পরে ভেঙে যাচ্ছে।
তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে মাদ্রাজ হাইকোর্টের একজন বিচারকের এই প্রস্তাবের পর দক্ষিণ ভারতে স্বাস্থ্য ও সমাজ বিশেষজ্ঞরা এর সমালোচনা করেছেন।
সমাজ ও মনোবিজ্ঞানীরা বলছেন, যৌন সক্ষমতা যাচাইয়ের এই পরীক্ষা যথাযথ হবে না, বরং এটা হবে পরাধিকার চর্চা। কারণ যৌন সমস্যা প্রায়শই অল্প সময়ের জন্যে স্থায়ী হয়।
এর পেছনে বহু ও নানাবিধ নানা কারণ থাকতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।
শুধু যৌন অক্ষমতা নয়, যৌনবাহিত রোগ শনাক্ত করতেও মাদ্রাজ হাইকোর্ট বিয়ের আগেই এই পরীক্ষা চালানোর কথা বলছে। সূত্র: বিবিসি।