বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে নিতে সংবিধান সংশোধনের উদ্যোগে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়া আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরে প্রতিবাদ সমাবেশ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।
নজরুল ইসলাম বলেন, আগামীকাল মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও পরশু ঢাকা মহানগরে প্রতিবাদ সমাবেশ করা হবে।
