ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৯ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২৫
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকার দুর্গাপুরে আজ মঙ্গলবার র‌্যাব বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ নয় ডাকাতকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি বিদেশি বিস্তল, চারটি একনলা বন্দুক, একটি এলজি, তিন রাউন্ড পিস্তলের গুলি, ৩০টি বন্দুকের কার্তুজ, ৩১টি চকলেট বোমা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি দেশীয় তৈরি ছোরা ও ৩টি গুলি ম্যাগজিন।