বাংলাদেশ-ভারতের যৌথ পরামর্শক কমিশনের আগামী বৈঠকে তিস্তা পানি বণ্টন চুক্তি ও স্থল সীমানার বিষয়ে সুরাহা হবে বলে জানিয়ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিজেপি সরকারের ১০০দিন উপলক্ষে সোমবার দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথ বলেন।
সুষমা বলেন, তিস্তা চুক্তির বিষয়ে ঐক্যমত গঠনের বিষয়ে রাজনৈতিক আলোচনা চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থলসীমা চুক্তি নিয়ে রাজ্যসভায় আলোচনা করা হয়েছে এবং নির্ধারণী কমিটিতে পাঠানো হয়েছে। নির্ধারণী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রাজনৈতিক মতৈক্যের চেষ্টা চলছে।
সুষমা স্বরাজ ঢাকা সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম আলীর সঙ্গে কথা হয়েছে।
এ বৈঠকের আগেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সিকিমের মুখ্যমন্ত্রী পবন সিংয়ের সঙ্গে চুক্তির বিষযয়ে বিস্তারিত আলাপ করবেন বলেও জানান তিনি।
