চলতি মাসের শেষে ওবামা-মোদি বৈঠক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৬:১১
 
চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বৈঠক করার কথা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম মোদি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
২০০৫ সালে মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে অভিযোগ, ২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দিয়েছিলেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মোদি। ভারতের কোনো আদালতও তার বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পাননি।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা যুক্তরাষ্ট্র-ভারতের কৌশলগত অংশীদারত্ব আরও নিবিড় ও বিস্তৃত করতে পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা করবেন। কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির, নিরাপত্তা সহযোগিতা ও দেশ ও বিশ্বের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা নিয়ে এসব নিয়ে আলোচনা করবেন তারা।