সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় চার মার্কিন নাগরিক কমপক্ষে ১২ জন মারা গেছেন। আহত হয় ২৭ জন।
সোমবার রাজধানী মোগাদিসুর দক্ষিণ পশ্চিমে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর একটি কনভয়ে গাড়ি বোমা হামলায় এ প্রাণহানি ঘটে।
কয়েকদিন আগে মার্কিন বিমান হামলায় আল শাবাব প্রধান আহমেদ গোদোনে নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালায় আল শাবাব যোদ্ধারা।
আল শাবাবের সামরিক মুখপাত্র জানান, মোগাদিসুর ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত আফগোই শহরে এ হামলা চালানো হয়। সোমবারের হামলার উদ্দেশ্য ছিলো এক মার্কিন সেনা কর্মকর্তাকে হত্যা। যিনি সোমালিয়ার বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত ছিলেন।
