ওবামার সাক্ষাতে বিরক্ত শিশুটি ঘুমিয়ে গেল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৫৭
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি ও তার স্ত্রী। সঙ্গে ছিল দম্পতির ছোট্ট শিশুটিও। কিন্তু ওভাল অফিসে কোনো খেলনা বা রাইড না থাকায় সে নিতান্ত বিরক্তিকর সময় পার করছিল। উপায়ন্তর না দেখে অগত্যা অফিসে থাকা সোফার মধ্যেই মাথাটা গুঁজে দেয়। সূত্র: টেলিগ্রাফ।
আকস্মিকভাবে বিষয়টি ঐ শিশুটির বাবা-মা বা প্রেসিডেন্ট খেয়াল করেন।
এই হাস্যকর ছবিটি হোয়াইট হাউজের ফটোগ্রাফার লরেন্স জ্যাকসন সম্প্রতি ক্যামেরাবন্দি করেন।