জয়পুরহাটে নকল সোনার ৫টি মর্তি সহ এক নারী প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-হিলি রাস্তার বনখুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাসি করে নকল সোনার ৫টি মুর্তি সহ ফরিদা বেগম নামে এক নারী প্রতারককে গ্রেফতার করা হয়। মূর্তি গুলো প্রতারণার উদ্দেশে আনা হচ্ছিল বলে তিনি জানান। গ্রেফতার কৃত ফরিদা জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামের ইয়াছিন আলীর মেয়ে।
