দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগে এক শিক্ষক ও এক সাংবাদিককে দণ্ড প্রদান করেছেন।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া আদিবাসী পাড়া এলাকা থেকে মাদক সেবনের সময় তাদেরকে আটক করে।
এরা হলেন, রংপুরের একটি পত্রিকার বিনোদন কেন্দ্র স্বপ্নপূরী প্রতিনিধি আঃ ছাত্তার (৪৫) এবং উপজেলার বামনগড় হাইস্কুলের সহকারী শিক্ষক এসকেনদার আলী।
আটককৃতদের আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন
উভয়ের ৫ হাজার করে টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
শিক্ষক এসকেনদার আলী জরিমানার টাকা দিয়ে মুক্ত হলেও সাংবাদিক আঃ ছাত্তার আলীকে জরিমানার টাকা দিতে না পারায় কারাগারে পাঠানো হয়।
