গাজীপুরে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১০
 
 
 
গাজীপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উজেলার বাড়িয়া ইউনিয়নের সুকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সাহেবুল তাইফ (৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে রিয়া (১০)। নিহত তাইফ স্থানীয় প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের ১ম শ্রেণি ও রিয়া সুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
জানা গেছে, বিকাল তিনটার দিকে বাড়ি সংলগ্ন বিলের কাছে খেলাধুলা করছিল ওই দুই শিশু। এক পর্যায়ে তারা বিলের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ থাকায় পরিবারের লোকজন তাদের খুঁজতে গিয়ে বিলের পানিতে ভেসে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।