ফিরোজা বেগমের শারীরিক অবস্থা অপরিবর্তিত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২০:০৯



উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী ফিরোজা বেগমের শারীরিক অবস্থার অপরিবর্তিত রয়েছে। কৃত্রিমযন্ত্রের সাহায্যে তাঁর শাস্ব-প্রশ্বাস ও হƒদক্রিয়া সচল রাখা হয়েছে। মঙ্গলবার ফিরোজা বেগমের ছোট ছেলে শাফিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, যন্ত্রের সাহায্য ছাড়া তার কোনকিছুই কাজ করছে না।
নজরুল সংগীতের পুরোধা এ শিল্পী বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
শাফিন আহমেদ বলেন, সোমবার তার হƒদযন্ত্রের পেসমেকার বসানো হয়েছে ও কিডনি ডায়ালাইসিস করানো হয়েছে। এখনও তিনি যন্ত্রের সাহায্য ছাড়া শ্বাস নিতে পারছেন না। একই সঙ্গে ওষুধের মাধ্যমে তার রক্তচাপকেও নিয়ন্ত্রণ করছেন চিকিৎসকরা। তারা এখনও পর্যন্ত কোন সুখবর আমাদের জানাতে পারেননি। শাফিন আহমেদ তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ফিরোজা বেগমের চিকিৎসা চলছে অ্যাপোলো হাসপাতালের নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বিভাগের কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট কৃষ্ণ মোহন সাহুর তত্ত্বাবধানে।