‘বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায়’ আইনজীবীদের কমিটি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২২:০০





বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনতে সংবিধান সংশোধনের  বিরোধিতায় ‘বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায়’ আইনজীবীদের একটি কমিটি করা হয়েছে। মঙ্গলবার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এই কমিটি ঘোষণা করেন।
ড. কামাল হোসেনকে এই কমিটির আহ্বায়ক করা হেয়েছ। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন, খন্দকার মাহবুব হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।
এই কমিটিতে সরকার সমর্থক আইনজীবীদের একটি অংশও রয়েছে।