অস্ট্রেলিয়ায় সমুদ্র উপকূলে মঙ্গলবার সাঁতার কাটতে গেলে হাঙ্গরের কামড়ে স্ত্রীর সামনেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের উত্তর উপকূলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বায়রন বে সৈকতে পানিতে সাঁতার কাটার সময় এক ব্যক্তিকে ভেসে থাকতে দেখা যায়। তার পায়ে ক্ষত চিহ্ন ছিলো।
নতুন সাউথ ওয়েলসের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘অন্যান্য সাঁতারুরা মারাত্মক আহত অবস্থায় তাকে উপকূলে টেনে ওঠায়।’
সমুদ্র তীরে একজন ডাক্তার তাকে বাঁচাতে এগিয়ে আসেন, তবে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ইন্সপেক্টর ববি কালেন সাংবাদিকদের বলেন, ‘লোকটি উপকূল থেকে মাত্র ১৬ থেকে ২০ মিটার দূরে অবস্থান করছিলেন।
