নাইজেরিয়ায় হামলায় সাবেক প্রেসিডেন্টের ছেলে আহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৩



নাইজেরিয়ায় বকো হারাম যোদ্ধারা সংঘর্ষ চলাকালে গুলি চালিয়ে সাবেক প্রেসিডেন্ট ওলসেগুন এবাসানজোর সৈনিক ছেলেকে আহত করেছে। সাবেক প্রেসিডেন্টের এক সহকারী মঙ্গলবার বিবিসি রেডিওকে এ কথা বলেন।
বিবিসির হাওসা ভাষা সার্ভিসকে মোহাম্মদ কেফিফ বলেন, লেফটেন্যান্ট কর্নেল আদেবয়ে ওবামানজো আদামাওয়া ও দেশে সরকারি বাহিনীর সঙ্গে ইসলামি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলাকালে আহত হন।
কেফিফ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ওবাসানজোর সঙ্গে যোগযোগ রক্ষা করছি এবং আমি তাকে বলেছি যে আমি এ খবর পেয়েছি।
তিনি বলেছেন, হ্যা তিনি এ ঘটনা সম্পর্কে অবহিত রয়েছেন।’
কেফিফ বলেন, ‘তিনি (সাবেক প্রেসিডেন্ট) আমাকে বলেছেন, যে তার (ছেলের) টিম মিচিকার উদ্দেশে মুবি ত্যাগ করার পর বকো হারামের হামলার স্বীকার হয়। তাকে গুলি করা হয়েছে এবং তিনি আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।’