১৬০ বছরেরও আগে উধাও হয়ে যাওয়া একটি ব্রিটিশ অনুসন্ধানী জাহাজ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। ১৮৪৫ সালে যুক্তরাজ্যের রাজকীয় নৌ-কর্মকর্তা স্যার জন ফ্র্যাংকলিনের নেতৃত্বে ১২৯ জনকে নিয়ে কানাডিয়ান আর্কটিক দ্বীপপুঞ্জে মহসাগরীয় রুট ‘নর্থওয়েস্ট প্যাসেজ’ এর মানচিত্র তৈরির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল দুটি জাহাজ।
এর কোনটি খুঁজে পাওয়া গেছে হার্পার তা সঠিক বলতে না পারলেও বলেছেন, ছবি দেখে এটি নিশ্চিত হওয়া গেছে যে, খুঁজে পাওয়া জাহাজটি ওই দুটি জাহাজেরই কোনো একটি।
