প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিকাশমান সম্প্রচার মাধ্যমকে একটি সুনির্দিষ্ট নিয়ম-নীতি অনুযায়ী পরিচালনা ও মান উন্নয়নের জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রথম কোর্সের উদ্বোধনীতে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, সারা বিশ্বেই সম্প্রচার মাধ্যম একটি নীতিমালার মাধ্যমে চলছে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। একসময় সাংবাদিকদেরও দাবি ছিল একটি নীতিমালা। সম্প্রচার নীতিমাল নিয়ে যারা এখন বিতর্ক তুলছেন তাদের জানা উচিত অধিকার পেতে হলে অন্যের অধিকারও সংরক্ষণ করতে হবে।
সম্প্রচার নীতিমালার আলোকে শিগগিরই সম্প্রচার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
