একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আলোচিত জজ মিয়ার মা জোবেদা খাতুনকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাালের অস্থায়ী বিশেষ আদালতে তাকে জেরা শুরু করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নুর উদ্দিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
এর আগে গত সোমবার ৮ সেপ্টেম্বর জোবেদা খাতুন সাক্ষ্য দিলেও আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তার জেরা হয়নি।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে জজ মিয়াকে করা হয়। ২০০৮ সালে তাকে আসামি থেকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আদালত এ মামলা থেকে তাকে অব্যাহতি দেন। ২০০৯ সালে মুক্তি পান জজ মিয়া।
