ঘিওরে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস পাচারকালে কার্ভাডভ্যানসহ আটক ৩

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৫:০৩
মানিকগঞ্জের ঘিওর ও শিবালয় থেকে ফের অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস পাচারের সময় দু’টি কার্ভাডভ্যান আটক করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরে শিবালয়ের রুমি সিএনজি ও ঘিওরের জুলনাস সিএনজি স্টেশনে অভিযান চালায় পুলিশ। আটকৃতরা হলেন, কার্ভাডভ্যান চালক রফিক হোসেন (৫০) তার সহযোগী সজিব হোসেন (২০) ও আইনুদ্দিন (৫০)।
 
ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) সাত্তার হোসেন জানান, ভোরে উপজেলার জুলনাস সিএনজি স্টেশন থেকে মুন্নু টেক্সটাইলের একটি কাভার্ডভ্যানে করে ১৭৫টি সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস নেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ সময় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করে। তবে এসময় কাউকে আটক করা হয়েছে কীনা তা জানাতে পারেন নি।
 
অপরদিকে, জেলার শিবালয় রুমি সিএনজি স্টেশন থেকে ৭০টি সিলিন্ডারে গ্যাস নেয়ার সময় বরিশালের পদ্মা গ্রুপের একটি কাভার্ডভ্যান আটক করে পুলিশ। এসময় ওই তিনজনকে আটক করে পুলিশ।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।