ফিরোজা বেগমকে শেষ শ্রদ্ধা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:০৬
 
কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বুধবার বেলা দুইটার দিকে শিল্পীর মরদেহ তার ইন্দিরা রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।
ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন।
শিল্পীর দুই ছেলে হামিন আহমেদ ও শাফিন আহমেদ মায়ের আত্মার শান্তির জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে গুলশানের আজাদ মসজিদে ফিরোজা বেগমের জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আটটা ২৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফিরোজা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।