নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের রাজনীতিক মনজুর চৌধুরী নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি প্রাইমারি ইলেকশনের মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন।
মনজুর চৌধুরী এর আগে ২০১০ সালে এই পদে বিজয়ী হয়েছিলেন।
মনজুর চৌধুরী গত প্রায় ১০ বছর ধরে ডেমোক্রেট রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। কর্মজীবনে তিনি ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফ-এর প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন। বৃহত্তর সিলেটের মনজুর নিউইউয়র্কে কয়েকটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যেগুলো প্রবাসীদের চাকরি পেতে এবং ক্যারিয়ার গড়তে সহায়তা করছে।
