র্যাব -৮ এর নবম প্রতিষ্টা বার্ষিকী আজ বুধবার পালিত হয়েছে। বেলা সাড়ে ১২ টায় ব্যাটালিয়ান কার্যালয়ে কেক কেটে অনুষ্টান উদ্বোধন করেন র্যাবের অতিরিক্ত মহা পরিচালক কর্নেল জিয়াউল হাসান ও র্যাব -৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল ফরিদুল আলম। এর আগে নিয়ম অনুযায়ী মার্চপাষ্ট, কুচওয়াজ ও ব্যাটালিয়ান সদস্যদের নিয়ে দরবার অনুষ্ঠিত হয়। সেখানে র্যাব -৮ এর অধীনে থাকা সকল সিপিসি কমান্ডার সহ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলে।
দুপুরে কেক কাটার পর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ন কবির, বিভাগীয় কমিশনার মো: গাউস, জেলা প্রশাসক মো: শহীদুল আলম, পুলিশ সুপার এহসান উল্লাহ সহ আরআরএফ, এপিবিএন কমান্ডার সহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
২০০৬ সালে ১১ জেলা নিয়ে র্যাব-৮ এর কার্যক্রম শুরু হয়।
