ব্যাটিংয়ে উন্নতির তাগিদ মুশফিকের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪৯




পঞ্চম দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন হারে ব্যাটসম্যানদের খারাপ খেলার কথাই জানালেন অধিনায়ক মুশফিকুর রহিম।

তাই ব্যাটিং বিভাগে আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন উল্লেখ করে মুশফিক বলেছেন, ‘এ টেস্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আরও অনেক বেশি উন্নতি করতে হবে। বিশেষভাবে ব্যাটিংয়ে অনেক বেশি উন্নতি করতে হবে। এছাড়া যার যার কাজটা ছেলেরা যদি করতে পারে তবে পরের ম্যাচে ভালো করতে পারবো আমরা।’