দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচক ও লেনদেন বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৮৬ কোটি টাকার। যা আগের দিনের চেয়ে প্রায় ১১৪ কোটি টাকা বা ১৮ শতাংশ বেশি।
দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬৩৮ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয় ৫২২ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা। আজ ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩০৬ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৮.১৪ শতাংশ। এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। দিনভর এ কোম্পানির ৬৪ লাখ ৭৫ হাজার ৩০০টি শেয়ার ২৬ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার টাকায় লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্টের ২ কোটি ৮৮ লাখ টাকা, এমজেএলবিডির ২২ কোটি ৮৪ লাখ, এসিআই লিমিটেডের ২২ কোটি ৮০ লাখ, সুহূদ ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ২৯ লাখ, সিঙ্গার বিডির ২০ কোটি ৩১ লাখ, রেনেটার ১৯ কোটি ৩৩ লাখ, গ্রমীণফোনের ১৮ কোটি ৫৯ লাখ, স্কয়ার ফার্মার ১৫ কোটি ৭৩ লাখ এবং বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ১৯ লাখ টাকা। আগেরদিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাত্ গতকাল সিএসইতে লেনদেন বেড়েছে ২০ কোটি ৮৬ লাখ টাকা।
ইঅ/চৌফে/শ২৯০
