৩৫ বছর বয়সের আগেই তিন সন্তানের মা হতে চান কেট মিডলটন। বুধবার গণমাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে।
দ্যা টাইমসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুই বছরের কম সময়ের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন ব্রিটেনের ভবিষত্ রানী। কারণ তিনি ৩৫ বছর বয়সের আগেই তিন সন্তানের মা হতে চান। এখন তার বর্তমান বয়স ৩২।
৮ সেপ্টেম্বর এক ঘোষণায় জানানো হয়েছে, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন।
