দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে: মির্জা আলমগীর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩৩




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তির ৭ম বার্ষিকী উপলক্ষে বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, জনগণের নেত্রী জনগণের মাঝে ফিরে এসে বিদ্যমান দুঃশাসনের বিরুদ্ধে এবং জনগণের অধিকারের প্রশ্নে লড়াই অব্যাহত রেখেছেন। তার নেতৃত্বে রাজনৈতিক সংগ্রামে সামিল হতে পেরে আমরা কৃতজ্ঞ।