রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রিয়াজুল ইসলাম লালু (৩৫) শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার সন্ধ্যায় নিজ দোকানে সন্ত্রাসী আক্রমণের শিকার হন রিয়াজুল ইসলাম। পরে রাত আটটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেকে নেয়া হলে চিকিৎসকরা লালুকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, লালু ঐ এলাকার হাজী আশরাফ করিম রোডে ইট-বালু-সিমেন্টের ব্যবসা করতেন।
