খালেদা জিয়ার সপ্তম কারামুক্তি দিবস কাল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৫
                             
                                              
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭তম কারামুক্তি দিবস আগামীকাল বৃহস্পতিবার। এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কারাগার থেকে ২০০৮ সালের এ দিনে খালেদা জিয়া মুক্তি পান। দলীয় চেয়ারপার্সনের কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এছাড়া অঙ্গ, সহযোগী ও সমর্থিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূূচি পালন করা হবে। এ উপলক্ষে সংবাদপত্রে বের করা হয়েছে ক্রোড়পত্র।
খালেদা জিয়াকে ৩৭২ দিন কারাগারে আটকে রাখা হয়। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতার করা হয়। কারাগারে থাকাকালেই মাকে হারান খালেদা জিয়া।
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আজ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হয়।
এদিকে দুঃশাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া লড়াই অব্যাহত রেখেছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আজ এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
 
ইঅ/চৌফে/শ১৩৮