ফিরোজা বেগমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হওয়া উচিত ছিল: খালেদা জিয়া

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ২২:৩০



সদ্য প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে এই শিল্পীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি এ সময় পরিবারের সবাইকে সমবেদনা জানান।
খালেদা জিয়া অভিযোগ করেন, এই সরকার গুণীজনদের সম্মান দিতে জানে না।