গাংনীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ২২:১৬
 
 
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে আনারুল ইসলাম (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার কৃষক। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনুরল ইসলাম তেতুলবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
আনারুল ইসলামের বাবা বিল্লাল হোসেন  জানান, জমি থেকে পাট আনার সময় বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই আনারুলের মৃত্যু হয়। আহত হয়েছেন আরো চারজন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজিমুল হুদা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।