নাটোরের সিংড়া উপজেলার আনোয়ারা পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গত সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবি প্রধান শিক্ষকের অপসারণ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, বিদ্যালয়ের ১৪ শিক্ষক ও ১৩ কর্মচারী সোমবার থেকে বিদ্যালয়ে হাজির হলেও পাঠদান ও দৈনন্দিন কাজকর্ম করেননি। শিক্ষার্থীরা দুই দিন শ্রেণিকক্ষে এলেও তাদের পড়ানো হয়নি। গতকাল থেকে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আসাই বন্ধ করে দিয়েছে। দশম শ্রেণির ছাত্র ফারুক হোসেন জানায়, কয়েক মাস পরেই তাদের এসএসসি পরীক্ষা। এ সময় তাদের প্রস্তুতিমূলক পাঠদান করার কথা ছিল। কিন্তু শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির কারণে তা হচ্ছে না।
শিক্ষক জুয়েল রানা বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর এক টাকার উন্নয়নও হয়নি। উনি শিক্ষক নিয়োগ করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।’ প্রধান শিক্ষক মাহফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বিদ্যালয়ের উন্নতি চেষ্টা করেছি।’