ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ০১:৪৬

বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে একহাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- সৈয়দ ইসলাম (২৮) ও মোহাম্মদ ইউনূস (২৪)। তারা কক্সবাজার থেকে রাতে বাসে করে শাহ আমানত সেতু এলাকায় নামেন। 

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর গোড়ায় তাদের তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। 
তিনি জানান, একজনের জুতার ভেতরে আরেকজনের ছাতার বাটের ভেতরের পাইপে ঢুকিয়ে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।