কক্সবাজারের টেকনাফে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে নাফনদীর সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য এক কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আজ সকালে হ্নীলা ইউনিয়নের লেদার গ্রামের নাফনদীর সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এসময় বেড়ি বাঁধ এলাকা থেকে পলিথিনে মোড়ানো ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য এক কোটি ৭৪ লাখ টাকা।
এ ব্যাপারে টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দফতরে জমা রাখা হয়েছে।
