বন্ডের খলনায়ক আর নেই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৫৬
 
বন্ড সিরিজের দুটি ছবিতে জস নামে খলনায়ক চরিত্রে অভিনয় করা রিচার্ড কিয়েল (৭৪) আর নেই। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনোর সেইন্ট অ্যাগনেস মেডিকেল সেন্টারে তিনি মারা যান। তবে তার মৃত্যুর কারণ জানায়নি কর্তৃপক্ষ। খবর: বিবিসির। 
 
IMG0
 
৭ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই অভিনেতাকে জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ (১৯৭৭) ও ‘মুনর‌্যাকার’ (১৯৭৯) ছবিতে ধাতুর দাঁত নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। এগুলোতে বন্ডের ভূমিকায় ছিলেন রজার মুর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও হাসপাতাল কর্তৃপ জানায়নি ঠিক কী কারণে তিনি মারা গেছেন।
কয়েক বছর আগে ট্রাক দুর্ঘটনায় আহত হওয়ার পর অভিনয় থেকে দূরে সরে যান কিয়েল। 
সাম্প্রতিক ১৯৯৬ সালে ‘হ্যাপি গিলমোর’ এবং ২০১০ সালে অ্যানিমেটেড ছবি ‘ট্যাঙ্গেল্ড’  খলনায়ক ভøাড চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন কিয়েল।